এবার বাংলা ছবিতে সালমান খানের নায়িকা || AndNewsBD

এবার বাংলা ছবিতে সালমান খানের নায়িকা

এবার বাংলা ছবিতে সালমান খানের নায়িকা    AndNewsBD



বিনোদন ডেস্ক,  বলিউড অভিনেত্রী স্নেহা উল্লাল। ঐশ্বরিয়া রাইয়ের মতো দেখতে বলে বাড়তি সুবিধাও পেয়েছেন। এই কারণেই নজরে আসেন সালমান খানের। কিন্তু ধীরে ধীরে বলিউড থেকে মুছে যান স্নেহা।

বলিউড দাম না দিলেও নায়িকা আঞ্চলিক ফিল্ম ইন্ডাস্ট্রিগুলোতে চুটিয়ে কাজ করছেন নায়িকা। এবার বাংলা ছবিতে অভিনয় করবেন তিনি। স্নেহা উল্লাকে বলিউড প্রথম দেখেছিল সালমানের বিপরীতে ‘লাকি: নো টাইম ফর লাভ?’ ছবিতে।

রমজানে ‘ঈদ বোনাস’ক্যাম্পেইন নিয়ে এলো নগদ | AndNewsBD


এর আগে দক্ষিণী ছবিতে স্নেহা অভিনয় করেছিলেন। কিন্তু বলিউডে তাকে দেখা যায়নি। প্রথম ছবি থেকেই তার সৌন্দর্য দর্শককে অভিভূত করে। যেন দ্বিতীয় ঐশ্বরিয়া রাইয়ের আত্মপ্রকাশ ঘটে পর্দায়।
কিন্তু ‘জানে ভি দো ইয়ারো’, ‘ক্লিক’-এর মতো একাধিক ছবিতে দেখা গেলেও তার ক্রেজ তৈরি হয়নি। জনপ্রিয়তা বলতে যা বোঝায়, তা পাননি স্নেহা। তবে দক্ষিণী ছবিতে তার জনপ্রিয়তা কমেনি। দক্ষিণের পাশাপাশি একটি বাংলা ছবিতেও অভিনয় করেছেন স্নেহা। তবে ছবিটি ভারতীয় নন। বাংলাদেশি ছবি ‘মোস্ট ওয়েলকাম’ এ।

পশ্চিমবঙ্গে আবারও সরকার গঠনের পথে মমতা || AndNewsBD


এবার আবার বাংলা ছবিতে তাকে দেখা যাবে। 


তবে এই ছবিটি ভারতীয়। কলকাতার ছবিতে অভিনয় করবেন স্নেহা। ছবির নাম ‘আবার আসিব ফিরে’। এ বছর নভেম্বরে ছবির কাজ শুরু হবে। এ ছাড়া একটি বাংলা মিউজিক ভিডিওতেও দেখা যাবে তাকে। গানটি লিখেছেন প্রিয় চট্টোপাধ্যায়, সুর দিয়েছেন আকাশ। অভিনেতা সুরজ কুমারের মস্তিস্কুপ্রসূত এই ভাবনা।
স্নেহার ভাষায়, গত কয়েকবছর আমি বিশ্রামে ছিলাম। চাইছিলাম একটা ভালো প্রজেক্ট দিয়ে কামব্যাক করতে। একটা বাংলা ছবিতে অভিনয় করতে চাই। কথাবার্তা চলছে। কিন্তু তার আগে আমি দেখতে চাই দর্শক আমায় মেনে নেন কিনা। তাই দর্শকের প্রতিক্রিয়া দেখার জন্য একটি মিউজিক ভিডিওয় কাজ করছি।

No comments

Powered by Blogger.