আজ ১১ জ্যৈষ্ঠ, জাতীয় কবি কাজী নজরুল ইসলামে ১২০তম জন্মবার্ষিকী || AndNewsBD

আজ ১১ জ্যৈষ্ঠ, জাতীয় কবি কাজী নজরুল ইসলামে ১২০তম জন্মবার্ষিকী। ‘গাহি সাম্যের গান/ মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান।’

আজ ১১ জ্যৈষ্ঠ, জাতীয় কবি কাজী নজরুল ইসলামে ১২০তম জন্মবার্ষিকী  AndNewsBD

মানবতার জয়গানে যাঁর কণ্ঠে সেই মহাপুরুষকে জাতি স্মরণ করছে আজ শ্রদ্ধা আর ভালোবাসায়। ‘চির উন্নত মম শীর’ বলে আজীবন সংগ্রাম করে গেছেন শোষিত ও বঞ্চিত মানুষের মুক্তির জন্য।

কাজী নজরুল ইসলামের জন্ম ১৩০৬ বঙ্গাব্দের (১৮৯৯ খ্রিস্টাব্দ) ১১ জ্যৈষ্ঠ আজকের এই দিনে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে। বাবা কাজী ফকির আহমেদ, মা জাহেদা খাতুন। দরিদ্র পরিবারে জন্মের পর দুঃখ-দারিদ্র্যই ছিল তাঁর নিত্যসঙ্গী। ডাক নাম ছিল দুখু মিয়া।
বাবার মৃত্যুর পর পরিবারের ভরণ পোষণ জোগানোর জন্য শৈশবেই নজরুল মক্তবে শিক্ষকতা, হাজি পালোয়ানের মাজারে খাদেমগিরি ও মসজিদে মুয়াজ্জিনের কাজ করেছেন। এরপরও নিজের দুঃখ নিয়ে নয়, তিনি ভেবেছেন জাতির দুঃখ-ক্লেশ-দৈন্য-লজ্জা ঘোচানোর কথা।

১৯৭২ সালের ২৪ মে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্যোগে অসুস্থ কবিকে সপরিবারে নিয়ে আসা হয়। ১৯৭৬ সালের ১৮ ফেব্র“য়ারি কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয়েছিল। পরে তাঁকে জাতীয় কবির মর্যাদা দেয়া হয়। একই বছর ২৪ মে কবির জন্মদিনে আর্মি ক্রেস্ট উপহার দেয়া হয় এবং ‘চল চল চল’ গানটিকে বাংলাদেশের রণসঙ্গীত ঘোষণা করা হয়।

বাংলা ১৩৮৩ সালের ১২ ভাদ্র কাজী নজরুল ইসলাম মৃত্যুবরণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে সমাহিত করা হয় বাংলাদেশের জাতীয় কবিকে।

No comments

Powered by Blogger.