দিঘলিয়ার স্টার জুট মিলে অগ্নিকান্ডের ঘটনায় তিনটি তদন্ত কমিটি গঠন || AndNewsBD
খুলনার দিঘলিয়া উপজেলার রাষ্ট্রায়ত্ত স্টার জুট মিলে অগ্নিকাণ্ডের ঘটনায় পৃথক তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বিজেএমসি, মিল কর্তৃপক্ষ ও জেলা প্রশাসনের পক্ষ থেকে এসব কমিটি গঠন করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এর আগে গত বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস এর ৭টি ইউনিট প্রায় সোয়া এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ বা আগুনের সূত্রপাত জানা যায়নি।
৯ দফা দাবিতে টানা ১৬ দিন কর্মবিরতির পর গত মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রায়ত্ত পাটকল গুলোর কয়েকটিতে কাজ শুরু করে শ্রমিকেরা। কাজ শুরু করলেও শ্রমিকদের শর্ত না মানা নিয়ে এখনও পাটকলে উত্তেজনা রয়েছে। এরমধ্যে মিলে অগ্নিকাণ্ডের ঘটনায় বেশ জল্পনা চলছে।
বিজেএমসি খুলনা অঞ্চলের সমন্বয়ক মোঃ সাজ্জাদ হোসেন বলেন, অগ্নিকাণ্ডের ওই ঘটনায় তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিজেএমসি খুলনা অঞ্চলের পক্ষ থেকে তিন সদস্যের একটি, স্টার জুট মিল কর্তৃপক্ষের তরফ থেকে পাঁচ সদস্যের একটি এবং খুলনা জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি হয়েছে। তিনি বলেন, তিনটি কমিটির প্রতিবেদন, ফায়ার সার্ভিস, পুলিশ প্রশাসন সবার সমন্বিত প্রতিবেদনে বোঝা যাবে কেন আগুন লেগেছে, ক্ষয়ক্ষতি বা কতটুকু কি হয়েছে।
খুলনা ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রন কক্ষ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে দিঘলিয়া উপজেলার চন্দনীমহল গ্রামে অবস্থিত রাষ্ট্রায়ত্ত স্টার জুট মিলে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের বয়রা, দৌলতপুর, খালিশপুর ও রিভার ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। তারা প্রায় সোয়া এক ঘণ্টা চেষ্টার পর রাত সাড়ে ১১টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
স্টার জুট মিলের প্রকল্প প্রধান শাওন মাহমুদ বলেন, আগুন লাগার সময় মিলের ওই ইউনিটের উৎপাদন বন্ধ ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পাটের উচ্ছিষ্ট অংশে প্রথমে আগুন লাগে। তবে আসলে কিভাবে আগুন লেগেছে কি পরিমাণ ক্ষয়ক্ষতি আছে তা নির্ণয়ের কাজ চলছে। এজন্য ঘটনার রাতেই মিলের পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে এক দিনের মধ্যেই প্রতিবেদন দিতে বলা হয়েছে।

No comments